ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চুমু-কাণ্ডের জন্য ক্ষমা চাইলেন স্প্যানিশ ফুটবলপ্রধান

স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস তার দলের খেলোয়াড় হেনিফার হারমোসোকে পুরস্কার বিতরণের মঞ্চে চুমু দেন । এ নিয়ে শুরুতে আত্মপক্ষ সমর্থন করলেও ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন রুবিয়ালেস।   

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নিজেই জানিয়েছেন, দায়িত্বশীল পদে থেকে এ রকম আচরণ করা ঠিক হয়নি।


ভিডিও তে তিনি বলেন, ‘আমাকে ক্ষমা চাইতে হবে, এ থেকে শিক্ষা নিতে হবে। আমাকে বুঝতে হবে, যখন সভাপতি সভাপতির মতো দায়িত্বে থাকবেন, আপনাকে আরও সতর্ক হতে হবে।’


দলের খেলোয়াড় হেনিফার হারমোসোকে পুরস্কার বিতরণের মঞ্চে চুমু দেন তিনি। এ নিয়ে শুরুতে আত্মপক্ষ সমর্থন করলেও ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন রুবিয়ালেস।   


অবশ্য শুধু চুমু-ই না, বিশ্বকাপ জয়ের আনন্দে বেশ কয়েকবারই মাত্রা ছাড়িয়েছেন স্প্যানিশ ফুটবল কর্তা। স্পেনের মেয়েদের উদ্যাপনের সময় বারবার ছবিতে পোজ দিতে ঢুকে যাওয়া, মেয়েদের হাত থেকে ট্রফি নিয়ে স্পেনের রানিকে দেওয়া, শেষে লকার রুমে ঢুকে হাসিঠাট্টা করা- সবমিলিয়ে বিতর্কিত সময়ই পার করেছিলেন লুইস রুবিয়ালেস।  

ads
ads
ads

Our Facebook Page

↑